ATN
শিরোনাম
  •  

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ

         
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।

আজ শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৯৯০ সালের ১০ অক্টোবর তৎকালীন এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন কে. এম. নাজির উদ্দিন জেহাদ। তাঁর পরিবারের সদস্যরা এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, এমপি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ