ATN
শিরোনাম
  •  

নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

         
নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। আজ (১০ অক্টোবর) তাঁরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

বিক্ষোভের একপর্যায়ে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করা হয়। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা বিক্ষোভে নামেন।

রাজধানীর শাহবাগ মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের সময় এসব ছবি তোলা হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ছবিটি ১০ অক্টোবর তোলা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ