ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৮৬

         
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৮৬

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৮৬

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬ জন রোগী।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৫ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জন রোগী এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫১ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে নতুন রোগী ভর্তির হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১০৪ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৪২ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহীতে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৩২৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৩২৮ জনের হাম শনাক্ত হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ