ATN
শিরোনাম
  •  

৯ হাজার রাইডারের মাইলফলক উদযাপনে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করল রয়্যাল এনফিল্ড

         
৯ হাজার রাইডারের মাইলফলক উদযাপনে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করল রয়্যাল এনফিল্ড

৯ হাজার রাইডারের মাইলফলক উদযাপনে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করল রয়্যাল এনফিল্ড

বাংলাদেশে ক্লাসিক ৩৫০ মোটরসাইকেলের রাইডার সংখ্যা ৯ হাজার ছাড়ানোর মাইলফলক উদযাপন উপলক্ষে বিশেষ সামাজিক উদ্যোগ নিয়েছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। ‘হাসির জন্য ক্লাসিক ৩৫০ যাত্রা’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন ৫০ জন ক্লাসিক ৩৫০ রাইডার। তাঁরা এসওএস শিশু পল্লী বাংলাদেশের শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং বিভিন্ন বিনোদনমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।

‘একটি যাত্রা, একটি হাসি, চিরদিনের একটি স্মৃতি’—এই ভাবনাকে সামনে রেখে রয়্যাল এনফিল্ডের প্রধান প্রদর্শনীকেন্দ্র থেকে শুরু হয় বিশেষ এ আনন্দযাত্রা। গন্তব্যে পৌঁছে রাইডাররা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের জন্য আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

শিশুদের জন্য আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী, ক্রীড়া সরঞ্জাম ও উপহার বিতরণ। পাশাপাশি সড়ক ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বিশেষ পাঠ। হাসি, আনন্দ ও পারস্পরিক অংশগ্রহণে পুরো আয়োজনটি শিশু ও রাইডারদের জন্য হয়ে ওঠে স্মরণীয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক রাইডার বলেন, “আজকের যাত্রাটি আমার কাছে বিশেষ। কারণ, শুধু মোটরসাইকেল চালানোর আনন্দ নয়, এসওএস শিশু পল্লী বাংলাদেশের শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরেছি। তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদের হাসির অংশ হতে পারাটাই আজকের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।”

রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশে ক্লাসিক ৩৫০-এর ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক ব্র্যান্ডটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি শুধু একটি সংখ্যাগত সাফল্য নয়, বরং রাইডারদের ভালোবাসা, আস্থা এবং মোটরসাইকেলটির সঙ্গে তাঁদের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন। এই সাফল্যের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই ‘হাসির জন্য ক্লাসিক ৩৫০ যাত্রা’র মতো উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং সুন্দর স্মৃতি তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এসওএস শিশু পল্লী বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, শিশুদের বিকাশে শিক্ষা ও যত্নের পাশাপাশি আনন্দ, খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের এ উদ্যোগ শিশুদের জন্য আনন্দময় ও অংশগ্রহণমূলক একটি দিন উপহার দিয়েছে। শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে নেওয়া এ ধরনের অর্থবহ উদ্যোগকে স্বাগত জানায় সংস্থাটি।

উল্লেখ্য, এসওএস শিশু পল্লী বাংলাদেশ ১৯৭২ সাল থেকে পিতামাতার যত্ন হারানো বা হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের যত্ন, শিক্ষা ও বিকাশে কাজ করে আসছে। শিশু কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।

রয়্যাল এনফিল্ড বাংলাদেশের এ উদ্যোগ তাই কেবল একটি মোটরসাইকেল যাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বরং ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক উদযাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, মানবিক সংযোগ এবং শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ