জরুরি অবতরণের পর স্বাভাবিক শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রানওয়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ রাখা হয়। পরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করলে বিকেল ৩টা ৪০ মিনিটে পুনরায় শুরু হয় উড়োজাহাজ চলাচল।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘ সময় আকাশে অপেক্ষা করছিল। রানওয়ে খুলে দেওয়ার পর ফ্লাইটটি প্রথমে অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইটের অবতরণ শুরু হয়।
এর আগে, ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত বিমানের বিজি-৪৯৬ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে।
ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণ করার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এটি অবতরণ করতে পারছিল না। ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে এটি অবতরণ করে।
এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি-৪৩৬ আজ বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি