দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক ব্যক্তি আটক
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে দেশটির পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার দিল্লিতে মমতার বাসভবনের বাইরে থেকে তাকে আটক করেছে দিল্লি পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফ।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায় ও অন্য পাঁচজনকে তার বাসভবনের বাইরে থেকে দিল্লি পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা আটক করেছেন।
এর আগে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। তবে সিজেপি তা তোয়াক্কা না করে জানিয়েছিল, কর্মসূচি যথা সময়ে শুরু হবে।
সেই কর্মসূচিতে যোগ দিতেই উড়োজাহাজে চেপে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ। নয়াদিল্লির স্থানীয় সময় বেলা ১০টা ১৯ মিনিটে অবতরণ করে তাদের ফ্লাইট এবং এর পরপরই আটক হন তারা।
সিজেপির সদস্য অভিজিৎ দীপকে উড়োজাহাজ থেকে আটকের দৃশ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন। ওই ভিডিওতে দিল্লি পুলিশের সদস্যদের উড়োজাহাজের ভেতরে প্রবেশ করতে এবং তাঁকে ও দলের অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নিয়ে যেতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সিজেপি নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের অভিযানে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অংশ নেন বলে দাবি করা হয়েছে।
ধ্রুব রাঠী ইউটিউবে তিন কোটির বেশি সাবস্ক্রাইবারসহ ভারতের অন্যতম পরিচিত অনলাইন কনটেন্ট নির্মাতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যদের আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি