ATN
শিরোনাম
  •  

২৯ বছরের দাম্পত্যে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা, স্বামীর জন্মদিনে আবেগঘন চিঠি অপরাজিতার

         
২৯ বছরের দাম্পত্যে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা, স্বামীর জন্মদিনে আবেগঘন চিঠি অপরাজিতার

২৯ বছরের দাম্পত্যে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা, স্বামীর জন্মদিনে আবেগঘন চিঠি অপরাজিতার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে স্বামী অতনুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও মুগ্ধতার কথা জানিয়ে আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। স্বামীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, আদর্শ এবং তার কাছ থেকে প্রতিনিয়ত শেখার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

অতনুর বিভিন্ন গুণের কথা উল্লেখ করে অপরাজিতা জানিয়েছেন, বছরের পর বছর নিজের আদর্শ, বিশ্বাস ও সংকল্পে অবিচল থাকাই তার স্বামীর অন্যতম বড় বৈশিষ্ট্য। অন্যের জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার না করা, প্রত্যেকের স্বাধীনতা ও ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো এবং অন্যায়ের সঙ্গে আপস না করার মানসিকতা তাকে বরাবরই মুগ্ধ করে।

স্বামীর মানবিক ও সেবামূলক মনোভাবের কথাও বিশেষভাবে তুলে ধরেছেন অপরাজিতা। তার মতে, কোনো ধরনের প্রচার কিংবা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই মানুষের পাশে দাঁড়ান অতনু। অনেক মানুষকে নিজের হাতে গড়ে তোলার পাশাপাশি তাদের এগিয়ে যাওয়ার পথেও নীরবে সহযোগিতা করেছেন তিনি। নিজের এসব অবদানের হিসাব রাখার প্রয়োজনও কখনো অনুভব করেননি অতনু।

স্বামীর সেবামূলক মনোভাবের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, ‘কোনো ধরনের প্রচার কিংবা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই মানুষের পাশে দাঁড়ান অতনু। অনেক মানুষকে নিজের হাতে গড়ে তুলেছেন তিনি, নীরবে সহায়তা করেছেন তাদের এগিয়ে যাওয়ার পথে। এসব অবদানের হিসাব রাখার প্রয়োজনও কখনো অনুভব করেননি অতনু।’

স্বামীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপরাজিতা লিখেছেন, অতনুর প্রতি তার ভালোবাসার পাশাপাশি রয়েছে অপরিসীম শ্রদ্ধা। অভিনেত্রীর কথায়, ‘ঊনত্রিশ বছর পরেও তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে গভীরভাবে শ্রদ্ধা করি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ