ATN
শিরোনাম
  •  

তুরস্কে সংসদীয় সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান শফিকুর রহমানের

         
তুরস্কে সংসদীয় সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান শফিকুর রহমানের

তুরস্কে সংসদীয় সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান শফিকুর রহমানের

তুরস্কের পার্লামেন্টের স্পিকার ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি প্রমুখ।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্টের স্পিকারকে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত মানবিক সহায়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি নুমান কুরতুলমুশের কাছে হস্তান্তর করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। অর্থনীতি, সংসদীয় কার্যক্রম, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে। ককালবেলা

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ