লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় পাশে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করে আসছিলেন তারা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ধানক্ষেতের পাশ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কিশোরীর মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের অগ্রগতির পর বিস্তারিত তথ্য জানা যাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি