রাভেন্নার জার্সিতে রোনালদিনহোর অভিষেকের সম্ভাব্য তারিখ প্রকাশ
ফুটবলে ফেরার অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর মাঠে নামার সম্ভাব্য দিন-তারিখ জানা গেছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ১৫ নভেম্বর রাভেন্নার জার্সিতে অভিষেক হতে পারে সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকার।
ইতালির সংবাদমাধ্যম ইল রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বিতে রোনালদিনহোকে দেখা যেতে পারে। ম্যাচটি হবে রাভেন্নার ঘরের মাঠ বেনেল্লি স্টেডিয়ামে।
তবে রোনালদিনহোর অভিষেকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রাভেন্না। সম্ভাব্য সূচি অনুযায়ী, ফোরলির বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে ইতালির সিরি সি-তে ব্রাজিলিয়ান তারকার প্রথম উপস্থিতি।
৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরার খবরে এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। একসময় বার্সেলোনা ও ব্রাজিলের জার্সিতে ফুটবল মাঠ মাতানো এই তারকাকে আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার অপেক্ষায় সমর্থকেরা।
অভিষেকের আগেই অবশ্য রাভেন্নার সমর্থকদের জন্য এসেছে রোনালদিনহোকে ঘিরে বিশেষ আয়োজন। সংগ্রাহক ও সমর্থকদের জন্য নতুন একটি এক্সক্লুসিভ কার্ড প্যাক বাজারে এনেছে পাণিনি। প্রতিটি প্যাকে রয়েছে রাভেন্নার হলুদ-লাল জার্সিতে রোনালদিনহোর ছবি-সম্বলিত দুটি কার্ড।
অর্থাৎ মাঠে ফেরার আগেই কার্ড ও স্টিকারের মাধ্যমে রাভেন্নার নতুন অধ্যায়ে জায়গা করে নিয়েছেন রোনালদিনহো। এখন অপেক্ষা শুধু মাঠে নামার। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বিতেই আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে ফুটবলের অন্যতম জনপ্রিয় এই জাদুকরকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি