লংগদুতে ঝুঁকিপূর্ণ সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাঙামাটির লংগদুতে জরাজীর্ণ একটি সেতু পার হওয়ার সময় নিচে পড়ে মো. রাফি (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি করল্যাছড়ি এলাকার নাছির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, করল্যাছড়ি বাজার এলাকার সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। দুই পাশে কোনো রেলিংও নেই। দুর্ঘটনার সময় স্থানীয় এক ব্যক্তি দূর থেকে শিশুটিকে পানিতে পড়ে যেতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে শিশুটিকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।
দূর থেকে এক ব্যক্তি শিশুটিকে পানিতে পড়ে যেতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফোরকান বলেন, স্কুলের ছুটি শেষে বাড়ি ফেরার সময় সেতুটি পার হতে গিয়ে রাফি নিচে পড়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হলেও ঝুঁকি নিয়ে এলাকার মানুষ সেতুটি ব্যবহার করছেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, করল্যাছড়ি সেতু থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি