ATN
শিরোনাম
  •  

ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে হামলা, নিহত ৩৩

         
ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে হামলা, নিহত ৩৩

ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে হামলা, নিহত ৩৩

ইউক্রেনের দনবাস প্রদেশের দোনেৎস্কের ক্রামাতোর্সকে দুটি বাসে বোমাবর্ষণ করেছে রুশ সেনারা। এতে ৩৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছেন।

দোনেৎস্কের আঞ্চলিক প্রধান ভাদইয়াম ফিলাসকিন অভিযোগ করেছেন, রুশ সেনারা ইচ্ছাকৃতভাবে সাধারণ যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে যেন তারা যতজন সম্ভব ততজন বেসামরিক মানুষকে হত্যা করতে পারে।

স্থানীয় প্রসিকিউটরদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, গ্লিটচ বোমা হামলার পর বাসগুলো আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে আর হতাহতরা পাশে পড়ে আছেন।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন অভিযোগ করেছেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার দাবি, যাত্রীবোঝাই বাসকে লক্ষ্যবস্তু করার ফলে একসঙ্গে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরিস্থিতির কারণে ক্রামাতোর্সক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোর্সক বর্তমানে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর সংঘাতের অন্যতম কেন্দ্র। শহরটি দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় নিয়ন্ত্রিত অংশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এলাকার অন্তর্ভুক্ত। সাম্প্রতিক সময়ে সেখানে রুশ ড্রোন ও গাইডেড বোমা হামলা বেড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার পর প্রকাশিত ছবিতে একটি বাসকে সম্পূর্ণ পুড়ে যাওয়া অবস্থায় দেখা গেছে। ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও হতাহতদের পড়ে থাকার দৃশ্যও দেখা যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে।

ক্রামাতোর্সক ও স্লোভিয়ানস্ক—দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ দুই শহর। রাশিয়া দীর্ঘদিন ধরে পুরো দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বেসামরিক এলাকায় হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগও বাড়ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ