ATN
শিরোনাম
  •  

অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জ্যোতি

         
অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জ্যোতি

অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জ্যোতি

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সেখানে পৌঁছে শেষ কয়েক দিনে ভালোই প্রস্তুতি নিয়েছে টাইগ্রেসরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল ৯ অক্টোবর। তার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি, অস্ট্রেলিয়ার কন্ডিশন এবং সিরিজের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের তুলনায় বেশ ভিন্ন উল্লেখ করে জ্যোতি বলেন, এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উইকেটের আচরণ সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি মানসিকভাবেও দলকে প্রস্তুত করার চেষ্টা চলছে।

জ্যোতি বলেন, ‘এখানে একেবারেই ভিন্ন কন্ডিশন। আমরা চেষ্টা করছি নিজেদের সেভাবেই প্রস্তুত করার। প্রস্তুতি ম্যাচ খেলে এবং অনুশীলন করে চেষ্টা করছি উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার। এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে। আমরা ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হলে দল হিসেবে একসঙ্গে পারফর্ম করার ওপর জোর দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তার বিশ্বাস, সবাই মিলে একটি ইউনিট হিসেবে খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকেই চমকে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ‘বর্তমানে মনোযোগ দেওয়াটাই বেশি জরুরি। আমাদের দল হিসেবে খেলতে হবে। আমরা বিশ্বাস করি, দল হিসেবে খেলতে পারলে এবং একটি ইউনিট হিসেবে পারফর্ম করতে পারলে যেকোনো দলকে চমকে দিতে পারি।’

অস্ট্রেলিয়ায় খেলতে পেরে রোমাঞ্চিত জ্যোতি। নতুন কন্ডিশনে চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা মাঠে দিতে চান তিনি। প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা সিরিজে কাজে আসবে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

অস্ট্রেলিয়ায় খেলতে পেরে রোমাঞ্চিত জ্যোতি। ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চান তিনি, ‘আমরা অনেক রোমাঞ্চিত এবং এখানে আসতে পেরে দারুণ খুশি। ভিন্ন কন্ডিশনে খেললে চ্যালেঞ্জ তো থাকবেই। তবে দল ভালো অবস্থায় আছে। এখানে প্রস্তুতি ম্যাচ খেলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সে সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। ক্রিকেট দলগত খেলা। আমাদের নিজেদের সামর্থ্য মাঠে তুলে ধরতে হবে।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ