বকশীগঞ্জে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হঠাৎ ঝোড়ো বাতাস ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙে সড়কের ওপর পড়ে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা, টাংগারিপাড়া, মোড়ারপাড়া, গোপালপুর, ধারারচরসহ বেশ কয়েকটি এলাকায় হঠাৎ তীব্র বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যেই ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। এতে বেশ কয়েকটি বসতবাড়ির চাল ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
নয়ামিয়ার বাজার এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, হঠাৎ করেই বিকেলের দিকে প্রচণ্ড বাতাস শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার ওপর অসংখ্য গাছ পড়ে যায়। এতে যাতায়াত বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাসান আলী বলেন, প্রচণ্ড বাতাসের কারণে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর কাজ করছে। যত দ্রুত সম্ভব সড়কের যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি