নানা পাটেকরকে হারিয়ে স্মৃতিকাতর শাহরুখ, ‘আরেকবার যদি আড্ডা দিতে পারতাম!’
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহরুখ খান। নানার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি থেকে শুরু করে তার কাছ থেকে পাওয়া নানা পরামর্শ—সবই আবেগঘন ভাষায় স্মরণ করেছেন বলিউডের ‘বাদশাহ’।
আজ বৃহস্পতিবার ভোরে ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান নানা পাটেকর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডসহ ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি নানার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি তুলে ধরেছেন শাহরুখ খানও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় শাহরুখ জানান, নানার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি এতটাই মুগ্ধ ও জড়সড় হয়ে পড়েছিলেন যে বারবার নিজের চুল ঠিক করছিলেন। বিষয়টি দেখে নানা তার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘নায়কের মতো চুল সাজাবি না, তুই একজন অভিনেতা!’
নানার ব্যক্তিত্বের প্রশংসা করে শাহরুখ লেখেন, তিনি কখনো কারও মন জোগানোর চেষ্টা করতেন না। কেউ যা শুনতে চাইত, তা না বলে বরং প্রয়োজনীয় কথাটিই বলতেন। তার স্বভাব ছিল সোজাসাপটা, রুক্ষ অথচ সৎ। আর তার হাসির মধ্যেও ছিল আলাদা এক মায়া।
নানার ভালোবাসার ধরনটিও আলাদা ছিল বলে স্মৃতিচারণ করেন শাহরুখ। তার ভাষায়, প্রথমে বকা বা গালমন্দ করলেও পরে বোঝা যেত, সেই কঠোরতার আড়ালে আসলে ছিল গভীর স্নেহ। শাহরুখ লিখেছেন, নানা ছিলেন তার পথপ্রদর্শক, শিক্ষক, সমালোচক ও বন্ধু।
ক্যারাম খেলার স্মৃতিও উঠে এসেছে শাহরুখের লেখায়। নানা একের পর এক ম্যাচে তাকে ও আশপাশের অন্যদের হারিয়ে জয়ের আনন্দ উপভোগ করতেন বলেও জানান তিনি।
নানার সঙ্গে আরও কিছু সময় কাটাতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন শাহরুখ। তিনি লেখেন, আরও একটি তর্ক, এক কাপ চা কিংবা ক্যারামের আরেকটি ম্যাচ—এসবের জন্য তার ভীষণ আফসোস হচ্ছে।
নানা পাটেকরের কাছ থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ পরামর্শও মনে রেখেছেন শাহরুখ। সেই কথাটি উল্লেখ করে তিনি বলেন, ‘নায়ক হওয়ার চক্করে পড়ে অভিনেতা পরিচয়টা হারিয়ে ফেলো না।’ এই কথাটি তিনি আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখবেন বলেও জানান অভিনেতা।
নানা পাটেকর ও শাহরুখ খানকে একসঙ্গে প্রথমবার দেখা গিয়েছিল ১৯৯২ সালের সিনেমা ‘রাজু বন গয়া জেন্টলম্যান’-এ। সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এরপর তারা একসঙ্গে হাজির হন ২০০২ সালের ‘শক্তি’তে। এটিও দর্শকনন্দিত হয়েছিল।
নানার বলে যাওয়া নানা কথা মাথায় গেঁথে রেখেছেন শাহরুখ। তেমনই একটি কথা উল্লেখ করে পর্দার ‘রাজু’ বলেন, “শুধু চলচ্চিত্রজগতে নয়, কোটি কোটি ভারতীয় এবং সারা বিশ্বের মানুষের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা রেখে গেছেন নানা পাটেকর। শুধু এটুকুই বলতে পারি, আপনাকে ভীষণ মনে পড়বে। আপনার বলা কথাগুলো আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখব, ‘নায়ক হওয়ার চক্করে পড়ে অভিনেতা পরিচয়টা হারিয়ে ফেলো না।’ নানা, আপনার আত্মা শান্তিতে থাকুক। আল্লাহ আপনার মঙ্গল করুন। স্বর্গও ধন্য হবে আপনার মতো একজন অসাধারণ অভিনেতা এবং অপরাজেয় ক্যারাম চ্যাম্পিয়নকে! আপনাকে ভালোবাসি, ভীষণ মনে পড়বে আপনার কথা! খুব তাড়াতাড়ি চলে গেলেন, আমার নায়ক, আমার অভিনেতা! শান্তিতে ঘুমান।”
শাহরুখের প্রতি অসামান্য স্নেহ ছিল নানা পাটেকরের। বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে বলেছিলেন, ‘বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে। ও তো আমার কাছে বাচ্চার মতোই। আজও আমার সঙ্গে খুব আন্তরিকতা নিয়ে দেখা করে, কথা বলে। মানুষ তো ভুলে যায়, কিন্তু ও ভোলেনি।’
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি