বিয়ের মৌসুমে প্রেম’স কালেকশনে তারকাদের জমকালো ব্রাইডাল ফটোসেশন
দরজায় কড়া নাড়ছে বিয়ের মৌসুম। আবহমান বাংলার এই বিয়ের মৌসুমকে আরও রাঙিয়ে দিতে দেশের শীর্ষ অভিজাত ফ্যাশন হাউজ প্রেম'স কালেকশন সেজেছে বিয়ের সব এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশনে। সম্প্রতি বিয়ের মৌসুমকে সামনে রেখে গুলশান-১ এ প্রেম'স কালেকশন দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা এবং মডেলদের নিয়ে ইনডোর এবং আউটডোর ব্রাইডাল ফটোসেশনের আয়োজন করেন।
ফটোসেশনে প্রেম’স কালেকশনের নকশা করা নানা ধরনের দৃষ্টিনন্দন পোশাকে ক্যামেরার সামনে হাজির হন জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, বুবলী, মেহজাবীন, তানজিন তিশাসহ দেশের জনপ্রিয় মডেলরা। লেহেঙ্গা, গাউন, শারারা, শেরওয়ানী, পাগড়ি, পাঞ্জাবী, বেনারসী ও কাঞ্চিপুরামের নান্দনিক ডিজাইনে সাজানো হয় এই আয়োজন।
ইনডোর ও আউটডোর—দুই পর্বে অনুষ্ঠিত ফটোসেশনে তারকাদের বিভিন্ন সাজ ও ভঙ্গিমায় তুলে ধরা হয় প্রেম’স কালেকশনের এবারের ব্রাইডাল আয়োজন। ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি পোশাকগুলোতে ফুটে ওঠে বিয়ের সাজের বৈচিত্র্য।
ব্রাইডাল কালেকশন প্রসঙ্গে প্রেম’স কালেকশনের চেয়ারম্যান প্রেম ভামবানি বলেন, ফ্যাশন জগতে চার দশকের অভিজ্ঞতার আলোকে তিনি নিখুঁত বুনন, নকশায় নতুনত্ব এবং আরামদায়ক পোশাক তৈরিতে গুরুত্ব দিয়ে আসছেন। তার মতে, বিয়ের পোশাক প্রতিটি মানুষের জীবনের বিশেষ একটি স্বপ্নের অংশ। তাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দক্ষ কারিগরদের হাতে তৈরি করা হচ্ছে প্রতিটি শাড়ি ও লেহেঙ্গা।
ফটোসেশনের ফাঁকে ব্রাইডাল কালেকশন নিয়ে প্রেমস কালেকশনের চেয়ারম্যান প্রেম ভামবানির কাছে জানতে চাইলে তিনি তার ডিজাইন করা লেহেঙ্গা এবং শাড়ির বর্ণনা দেন। তিনি বলেন, ফ্যাশন জগতে আমার গত ৪০ বছরের অভিজ্ঞতার আলোকে নিখুঁত বুনন, ডিজাইনে নতুনত্ব এবং আরামদায়ক পোশাক উপহার দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবে এক্সক্লুসিভ। এটি অনেকের স্বপ্ন। এই স্মৃতিময় স্বপ্ন বুনতে আমার এখানে অনেকগুলো অতি দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় প্রতিটি বিয়ের শাড়ি এবং লেহেঙ্গা। অনেকেই বিয়ের লেহেঙ্গা এবং শাড়ি কিনতে অতিরিক্ত সময় ও টাকা খরচ করে ভারতে যান। তাদের কথা মাথায় রেখে বাংলাদেশে এক ছাদের নিচে ভারতীয় উপমহাদেশের এক্সক্লুসিভ সব ডিজাইনের শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানীসহ বিয়ের যাবতীয় পোশাক নিয়ে এসেছে প্রেম'স কালেকশন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি