ATN
শিরোনাম
  •  

মাছওয়ালির বেশে কৌশানী, ‘দুশো দুশো’ হাঁকে জমল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচার

         
মাছওয়ালির বেশে কৌশানী, ‘দুশো দুশো’ হাঁকে জমল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচার

মাছওয়ালির বেশে কৌশানী, ‘দুশো দুশো’ হাঁকে জমল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচার

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও সেই জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমাতে, যা আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

মুক্তির আগে ছবিটির প্রচারে ভিন্নধর্মী চমক দেখালেন কৌশানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে দেখা গেছে একেবারে মাছবিক্রেতার সাজে। আর সেই ভিডিও ঘিরেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ সেখানে কৌশানীকে দেখা যায় সাধারণ শাড়ি, শক্ত করে বাঁধা খোঁপা এবং শ্যামলা মেকআপে। পুরোপুরি ডি-গ্ল্যাম লুকে তাকে দেখে প্রথমে চেনাই কঠিন।

হাতে বড় বড় মাছ তুলে নিয়ে মাছবাজারের বিক্রেতাদের মতো ক্রেতাদের ডাকতেও দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, ক্যামেরার সামনে মাছ কাটার চেষ্টাও করেছেন তিনি। বটির কাছে বড় মাছ নিয়ে কাজ করতে গিয়ে বেশ বেগ পেতে হয় তাকে।

একপর্যায়ে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

ভিডিওতে শুধু মাছ কাটতেই দেখা যায়নি তাকে, অ্যাকশন শব্দটা কানে আসার সঙ্গে সঙ্গেই বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে চিৎকার শুরু করেন তিনি। হাতে বড় মাছ উঁচিয়ে তার হাঁক ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’ আবার কখনও শুটিং সময়মতো শেষ করার অনুরোধ জানিয়ে রসিকতার সুরে বলছেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ