ATN
শিরোনাম
  •  

এনসিএল সেকেন্ড ইলেভেনে আবাসন সংকট, দ্রুত সমাধানের আশ্বাস বিসিবির

         
এনসিএল সেকেন্ড ইলেভেনে আবাসন সংকট, দ্রুত সমাধানের আশ্বাস বিসিবির

এনসিএল সেকেন্ড ইলেভেনে আবাসন সংকট, দ্রুত সমাধানের আশ্বাস বিসিবির

আজ থেকে মাঠে গড়িয়েছে এনসিএল সেকেন্ড ইলেভেন ক্রিকেট টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই ক্রিকেটারদের আবাসন ব্যবস্থা নিয়ে তৈরি হয় সমস্যা। জাতীয় ক্রীড়া পল্লীর রুমগুলো ছিল অগোছালো, বাইরে জমে ছিল পানিও।

বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি জানিয়েছেন, সমস্যাটি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, আজকের মধ্যেই আবাসনসংক্রান্ত জটিলতার সমাধান হবে।

আলমগীর বলেন, ‘জাতীয় ক্রীড়া পল্লীতে একটা রুমে যে সমস্যা হয়েছে, সেটা আমরা অ্যাড্রেস করেছি। আমরা আশা করছি, আজকের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

আবাসন ব্যবস্থার উন্নয়নে বিসিবির নেওয়া উদ্যোগের কথাও জানান তিনি। তার ভাষ্য, বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সব সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে জুম মিটিং করে করণীয় নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘অ্যাকোমোডেশনের যে সমস্যাটি গতকাল হয়েছে, সেটা দ্রুতই আমরা অ্যাড্রেস করেছি। আমাদের প্রেসিডেন্ট কথা বলেছেন এবং আমাদের রিলেটেড সব ডিপার্টমেন্টকে নিয়েই আমরা গতকাল জুম মিটিং করেছি। আজকে কীভাবে সমস্যার সমাধান করা যায়, আরও কীভাবে ভালো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।’

শুধু তাৎক্ষণিক সমাধান নয়, সেকেন্ড ইলেভেন ক্রিকেটের আয়োজনকে আরও কার্যকর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে বিসিবির। আগামী ছয় মাসের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আবাসনসহ বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা করছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান।

সেকেন্ড ইলেভেন ক্রিকেটের আয়োজন সফল করতে বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানিয়েছেন আলমগীর। তার আশা, আগামী ছয় মাসের মধ্যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে অনেক সমস্যারই সমাধান হবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে আমাদের পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায়, আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ