ATN
শিরোনাম
  •  

দরিদ্র মানুষের চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

         
দরিদ্র মানুষের চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

দরিদ্র মানুষের চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, ব্যক্তিগতভাবেও তিনি অনেক দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে পাঠিয়েছেন এবং তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন।

এ জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা কামনা করা হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রতিনিধি দল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান ও জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ