কড়াইলে মুদি দোকানে ডিএনসির অভিযান, ১১০০ ইয়াবা ও ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার
রাজধানীর কড়াইল বস্তিতে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে ডিএনসি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগরীর বনানী থানাধীন এরশাদ মাঠ, কড়াইল বস্তি, টি অ্যান্ড টি কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ আরিফ হোসেনের ‘আরিফ জেনারেল স্টোর’ নামের একটি সেমিপাকা মুদি দোকানে তল্লাশি চালানো হয়।
ডিএনসি জানায়, অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন ১ লাখ ৯০ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং দুটি ভাঙা তালা উদ্ধার করা হয়।
অভিযানে মোঃ আরিফ হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মনির হোসেন (৪৪) নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
ডিএনসির তথ্য অনুযায়ী, পলাতক মনির হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। সংস্থাটির দাবি, তিনি কড়াইল বস্তির বিভিন্ন স্থানে ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত এবং ঢাকার বিভিন্ন মদের ওয়্যারহাউস থেকে মদ সংগ্রহ করে বিভিন্ন বাসাবাড়িতে সরবরাহ করতেন। এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় মদ চোরাচালানের সঙ্গেও তিনি জড়িত বলে ডিএনসি জানিয়েছে।
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সংস্থাটির মহাপরিচালক মোঃ হাসান মারুফের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ডিএনসি।
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি