ATN
শিরোনাম
  •  

জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তদের চোখ আটকে রইল ছবিতে

         
জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তদের চোখ আটকে রইল ছবিতে

জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তদের চোখ আটকে রইল ছবিতে

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও বরাবরই মুগ্ধ করে ভক্তদের। ‘রূপে আছে নেশা, চোখে ছলনা’ গানের এই লাইন যেন হুবহু মিলে গেল দিলারা হানিফ পূর্ণিমার সাম্প্রতিক সাজের সঙ্গে। ছবিতে পূর্ণিমাকে দেখা গেছে নান্দনিক জামদানি শাড়িতে। খোঁপায় ফুলের মালা, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে তার পুরো লুকেই ফুটে উঠেছে বাঙালিয়ানার আবহ। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে পরিমিত সাজ যেন আরও বাড়িয়ে দিয়েছে তার সৌন্দর্য।

পূর্ণিমার এই সাজের সঙ্গে বেশ মানানসই হয়েছে তার ছবির ক্যাপশনও। ‘দম মারো দম’ সিনেমার জনপ্রিয় গানের লাইন ব্যবহার করে তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে পোস্টের কমেন্ট বক্স। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ জানিয়েছেন পুরোনো দিনের ক্রাশের কথা।

একজন মন্তব্য করেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজন লিখেছেন, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও দর্শকদের নজর কাড়ে।

পরবর্তী সময়ে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেন এই অভিনেত্রী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দর্শকদের আগ্রহ এখনও ধরে রেখেছেন পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়মিত উপস্থিতিও ভক্তদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ