ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এছাড়া অক্টোবরের গত পাঁচ দিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯০ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত মোট ৮৪ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, খুলনায় ৩০২ জন, বরিশালে ২০৩ জন, ময়মনসিংহে ৯৬ জন, রংপুরে ৭৫ জন এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি