হেমায়েতপুরে র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুট: মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
সাভারের হেমায়েতপুরে র্যাবের পরিচয় দিয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জল সরদার (২০)।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাদানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের হেমায়েতপুর শাখা থেকে ব্যবসায়িক প্রয়োজনে ২৬ লাখ টাকা উত্তোলন করেন ‘আর. কে এন্টারপ্রাইজ’-এর কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮)।
ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর একটি ব্যাগে করে ওই টাকা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেন থেকে অপর পাশে যাওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে র্যাবের পোশাক পরিহিত অবস্থায় অভিযুক্তরা ইসরাফিলকে ঘিরে ধরে নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দেয়।
অভিযোগ রয়েছে, তারা ইসরাফিলের কাছে থাকা টাকার ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। তিনি ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের ভয় দেখানো হয়। পরে লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে দেয় ডাকাতরা। এরপর তার কাছ থেকে ২৬ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ‘আর. কে এন্টারপ্রাইজ’-এর মালিক মো. রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এসআরবির আভিযানিক দল।
পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এসআরবি-৪ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি