দশম ওয়েজ বোর্ড গঠনসহ সাংবাদিকদের সমস্যা সমাধানে ডিইউজে নেতৃবৃন্দের দাবি
দশম ওয়েজ বোর্ড গঠন, গণমাধ্যমের নানামুখী সংকট নিরসন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ।
বৈঠকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ গণমাধ্যমের চলমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করা হয়।
ডিইউজে নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক সাংবাদিক নিয়মিত বেতন-ভাতা না পাওয়াসহ চাকরির অনিশ্চয়তা ও পেশাগত নানা সমস্যায় রয়েছেন। এ পরিস্থিতিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং গণমাধ্যমের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে দশম ওয়েজ বোর্ড গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ডিইউজে নেতৃবৃন্দ। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। গণমাধ্যমের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।
বৈঠকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি