সম্ভব ও আলফা স্টার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
তরুণদের কর্মসংস্থান, ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে Shomvob Technologies Limited (Shomvob Jobs) এবং Alfa Star Foundation-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তরুণদের জন্য কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, নেটওয়ার্কিং এবং বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।
সমঝোতা অনুযায়ী, Alfa Star Foundation-এর যোগ্য প্রার্থীদের জন্য প্রাসঙ্গিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগে সহযোগিতা করা হবে।
প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ও যোগ্য প্রার্থী শনাক্তকরণ এবং রেফার করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। অন্যদিকে, Alfa Star Foundation, সম্ভব জবস-এর মাধ্যমে তার যুব ও কমিউনিটি নেটওয়ার্কের সদস্যদের জন্য প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আত্মউন্নয়নমূলক বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করবে এবং এসব সুযোগ তরুণদের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
এছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে ক্যারিয়ার রেডিনেস, এমপ্লয়েবিলিটি ট্রেনিং এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। সম্ভাব্য প্রশিক্ষণের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে Artificial Intelligence, Graphic Design, Sales, Communication, Digital Skills এবং Career Readiness।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে Shomvob Jobs-এর Partnership Lead সাগর খানালী বলেন, “তরুণদের কর্মসংস্থানের জন্য শুধু একাডেমিক সনদ অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন প্রাসঙ্গিক দক্ষতা, বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী প্রস্তুতি এবং সঠিক পেশাগত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ। তাই তরুণদের টেকসই কর্মসংস্থানের জন্য চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং উপযুক্ত কর্মসংস্থান ও পেশাগত নেটওয়ার্কের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Alfa Star Foundation-এর সঙ্গে এই সহযোগিতা তরুণদের জন্য এমন একটি সমন্বিত সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
অন্যদিকে Alfa Star Foundation-এর চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বলেন, “তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। Shomvob-এর কর্মসংস্থান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের এই সহযোগিতা তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ সৃষ্টি করবে।”
সমঝোতার আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, ক্যারিয়ার সেশন, সচেতনতামূলক ক্যাম্পেইন, যুব উন্নয়ন কর্মসূচি ও নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের সুযোগও রাখছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার সম্ভাবনা অনুসন্ধান করা হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে Shomvob Technologies Limited এবং Alfa Star Foundation-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় পক্ষ তরুণদের জন্য আরও কার্যকর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও পেশাগত বিকাশের সুযোগ তৈরিতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণদের চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষামূলক সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি