বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির তিন্দু সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতজনের একটি পর্যটক দল তিন্দু ও আশপাশের পর্যটনকেন্দ্র ঘুরে জিপযোগে থানচি সদরের দিকে ফিরছিলেন। ফেরার পথে তিন্দু সড়কের একটি দুর্গম এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন। আহত হন আরও পাঁচজন। দুর্ঘটনার খবর পেয়ে কাছাকাছি বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য চকরিয়ায় নেওয়া হয়।
নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) ও মোজাহের হোসেনের ছেলে মো. জসিম (৩৭)।
আহতরা হলেন—মতিউর রহমানের ছেলে মো. রাসেল (৩৮), বশির ড্রাইভারের ছেলে লিটন সিকদার (৩৭), মো. কামাল উদ্দিনের ছেলে লিটন ড্রাইভার (৪০), মো. কাদের হোসেন খলিফা কাদের (৪১) এবং মো. শাহজালাল হোসেন (৩৫)। তাদের সবাই চকরিয়ার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, তিন্দু এলাকায় পর্যটকবাহী জিপগাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গমতার কারণে ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি