‘অ্যাভাটার’কে পেছনে ফেলে ফের বিশ্ব বক্স অফিসের শীর্ষে ‘এন্ডগেম’
মুক্তির সাত বছর পরও বিশ্ব বক্স অফিসে নিজের আধিপত্য ধরে রেখেছে মার্ভেল স্টুডিওর জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। পুনর্মুক্তির সুবাদে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে টপকে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার আসন ফিরে পেয়েছে ছবিটি।
২০১৯ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ঝড় তোলা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়াতেই সিনেমাটির এই পুনর্মুক্তি দেওয়া হয়েছে। আর দ্বিতীয় সপ্তাহান্তের আয়েই নতুন ইতিহাস গড়েছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
পুনর্মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ‘এন্ডগেম’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে পুনর্মুক্তির আয় যোগ হওয়ার পর সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন ডলারে।
অন্যদিকে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ অল্প ব্যবধানে হলেও ‘অ্যাভাটার’-কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় আবারও এক নম্বরে উঠে এসেছে ‘এন্ডগেম’।
এর মধ্য দিয়ে মুক্তির সাত বছর পরও সিনেমাটির জনপ্রিয়তা ও বক্স অফিস সক্ষমতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির আগে পুরোনো এই সিনেমার পুনর্মুক্তিও দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি