ATN
শিরোনাম
  •  

আয়কর অভিযান নিয়ে মুখ খুলে যা বললেন রাকুল প্রীত সিং

         
আয়কর অভিযান নিয়ে মুখ খুলে যা বললেন রাকুল প্রীত সিং

আয়কর অভিযান নিয়ে মুখ খুলে যা বললেন রাকুল প্রীত সিং

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও তার স্বামী জ্যাকি ভাগনানিকে ঘিরে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান নিয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন খবর। অভিযোগ ওঠে, আর্থিক অনিয়মের সূত্র ধরে তারকা দম্পতির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১২টি ঠিকানায় অভিযান চালানো হয়েছে। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাকুল ও জ্যাকিকে ঘিরে তৈরি হয় নানা জল্পনা।

তবে এবার সেই সব জল্পনার জবাব দিলেন রাকুল প্রীত সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী দাবি করেছেন, তাকে ঘিরে কোনও আয়কর তল্লাশি হয়নি। একই সঙ্গে সংবাদমাধ্যমের একাংশের প্রকাশিত খবর নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

রাকুল লেখেন, কোনও ধরনের যাচাই ছাড়াই মূলধারার গণমাধ্যমে একটি খবর প্রকাশ ও প্রচার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি স্পষ্ট করে জানান, যে তল্লাশি অভিযান নিয়ে আলোচনা হচ্ছে, সেটি তাকে ঘিরে ছিল না।

নিজের পারিবারিক পরিচয় ও দীর্ঘ পেশাজীবনের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান এবং বলিউডে তার কোনও ‘গডফাদার’ ছিল না। নিজের পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

রাকুল আরও দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে নিয়ম মেনে কর দিয়ে আসছেন। তার ভাষায়, ২০ বছর বয়স থেকেই তিনি নিয়মিত কর পরিশোধ করছেন।

সবশেষে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগও সরাসরি অস্বীকার করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমাদের প্রোডাকশন হাউস কোনভাবেই বেআইনি বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নয়। আমাদের দেশে-বিদেশে কোথাও কোন বেআইনি সম্পত্তি নেই। আমাদেরকে উপহার দেয়নি।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ