ATN
শিরোনাম
  •  

রামপুরায় পথচারীর মোবাইল ছিনতাইকালে ট্রাফিক পুলিশের তৎপরতায় দুইজন আটক

         
রামপুরায় পথচারীর মোবাইল ছিনতাইকালে ট্রাফিক পুলিশের তৎপরতায় দুইজন আটক

রামপুরায় পথচারীর মোবাইল ছিনতাইকালে ট্রাফিক পুলিশের তৎপরতায় দুইজন আটক

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক রামপুরা জোনের সদস্যদের তৎপরতায় দুই ছিনতাইকারী আটক।

আটককৃতরা হলো- মো. ইমরান (২০) ও মো. রায়হান (২৩)।

ট্রাফিক রামপুরা জোন সূত্রে জানা যায়, রবিবার (০৪ অক্টোবর) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় রামপুরা ব্রিজের ইনকামিং পয়েন্টে এ ঘটনা ঘটে। ওই সময় হঠাৎ শোরগোল শুনতে পেয়ে ট্রাফিক সদস্যরা দ্রুত এগিয়ে যান এবং দেখতে পান দুজন ছিনতাইকারী এক পথচারীর মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। পরিস্থিতি দেখে পুলিশ সদস্যরা কালবিলম্ব না করে তাৎক্ষণিক ধাওয়া করেন এবং রামপুরা ব্রিজের ইনকামিং এলাকাতেই দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন।

আটককৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ