ATN
শিরোনাম
  •  

চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

         
চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি ও এর কার্যপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান ও জর্জ ন্যাগেল।

সোমবার সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, মানব মস্তিষ্ক কীভাবে গঠিত ও কাজ করে, কীভাবে স্মৃতি ও অনুভূতি তৈরি হয় এবং মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম কীভাবে পরিচালিত হয়—এসব বিষয়ে গভীর ও গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিন বিজ্ঞানীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

তাদের গবেষণা মস্তিষ্কের কার্যক্রম সম্পর্কে মানুষের জ্ঞানকে আরও বিস্তৃত করেছে। একই সঙ্গে স্নায়ুবিজ্ঞান ও মস্তিষ্কসংক্রান্ত গবেষণায় তাদের কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

প্রতি বছর নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয় চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম নোবেল পুরস্কার হিসেবে চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম প্রকাশ করা হলো।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ