ATN
শিরোনাম
  •  

পূর্বাচলে অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ, যৌথ অভিযান অব্যাহত

         
পূর্বাচলে অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ, যৌথ অভিযান অব্যাহত

পূর্বাচলে অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ, যৌথ অভিযান অব্যাহত

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রিজ সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে পঞ্চম দিনের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে রাজউকের অনুমোদন না থাকা মোট ১৫টি বিলবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট বিভাগের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সংশ্লিষ্টরা জানান, সড়কের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে যৌথ অভিযান অব্যাহত থাকবে। পূর্বাচল ৩০০ ফিট ও সংলগ্ন এলাকায় অনুমোদনবিহীন বিজ্ঞাপন কাঠামোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ