ATN
শিরোনাম
  •  

১২ কেজি এলপিজি সিলিন্ডারে বাড়ল ২৫২ টাকা

         
১২ কেজি এলপিজি সিলিন্ডারে বাড়ল ২৫২ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারে বাড়ল ২৫২ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে।

নতুন নির্ধারিত মূল্যে, ১২ কেজির পাশাপাশি এলপিজির অন্যান্য সিলিন্ডারের দামও অনুপাতে সমন্বয় করা হয়েছে।

এদিকে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির মূল্য নির্ধারণ করে। তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। অনেক ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ