আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা।
সভায় আসন্ন দুর্গাপূজায় সংশ্লিষ্ট পূজামন্ডপ নদীপথ ও খেয়াঘাটসমূহের নিরাপত্তা, পূজার প্রতিমা বিসর্জনকালীন শৃঙ্খলা রক্ষা এবং নৌপথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা তাঁর বক্তব্যে বলেন, "বাঙালির ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা নদীপথে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নৌ পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।"
প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় এড়ানো, নির্ধারিত সময়ে বিসর্জন সম্পন্ন করা, নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ প্রদান করেন তিনি। এছাড়া, নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে পেট্রোলিং জোরদার ও কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ নৌ পুলিশের সার্বিক প্রস্তুতি ও গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি