ATN
শিরোনাম
  •  

বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় আয়োজন কাল, সম্মাননা পাবেন গুণী শিক্ষকরা

         
বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় আয়োজন কাল, সম্মাননা পাবেন গুণী শিক্ষকরা

বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় আয়োজন কাল, সম্মাননা পাবেন গুণী শিক্ষকরা

আগামীকাল ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে উদযাপন করা হবে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য মনোনীত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। জাতীয় পর্যায়ের এবারের আয়োজনে দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত শিক্ষকদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ