মুস্তাফিজের এমন ব্যর্থতা অবিশ্বাস্য, মোসাদ্দেককে কেন বল করানো হলো না—সুজন
এশিয়ান গেমসে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আসরে দুই ম্যাচ খেলেও বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পেসার মুস্তাফিজুর রহমান। বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এক ওভারে ২৫ রান খরচ করে দলের হারের অন্যতম কারণ হয়ে ওঠেন তিনি। মুস্তাফিজের এমন পারফরম্যান্সকে অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক খালেদ মাহমুদ সুজন।
জাপানের উইকেটে মুস্তাফিজ খারাপ করবেন সেটা অপ্রত্যাশিত ছিল সুজনের কাছে। এ ছাড়া মোসাদ্দেককে ভালোভাবে ব্যবহার করা হয়নি বলে মনে করেন সুজন, 'খুব অপ্রত্যাশিত যে মুস্তাফিজ ভালো করেনি। খুবই অবিশ্বাস্য যে মুস্তাফিজ এত রান দিয়েছে ওই রকম উইকেটে। এটা হতেই পারে আসলে। তবে আমি জানি না মোসাদ্দেক কেন বল করেনি।'
ম্যাচে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে বোলিংয়ে না আনার সিদ্ধান্ত নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন সুজন। তার মতে, জাপানের তুলনামূলক ধীরগতির উইকেটে মোসাদ্দেক কার্যকর ভূমিকা রাখতে পারতেন।
তিনি বলেন, “এই উইকেটে মোসাদ্দেক হয়তো ইউসফুল হতে পারত। মোসাদ্দেক তো এই ফরম্যাটে ভালো বল করে। ওইখানে মোসাদ্দেক এক ওভারও বল করেনি, সেটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি আসলে।”
সুজনের মতে, মোসাদ্দেককে বোলিংয়ে ব্যবহার করা হলে বাংলাদেশ ম্যাচে আরও ভালো সুযোগ তৈরি করতে পারত।
এদিকে ব্যাটারদের ব্যর্থতাকেও দলের হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন সুজন। তার মতে, শুরুর দিকে একের পর এক উইকেট হারিয়ে ফেলায় ১৬৫ রানের লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে যায়।
ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সুজন বলেন, 'সাইফ, তামিম, হৃদয়, লিটন তাদের কেউই রান করেনি। সুতরাং চারটা প্রথম সারির ব্যাটসম্যান রান না করলে ১৬৫ তাড়া করা খুবই কঠিন এই ফরম্যাটে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলার কারণে আর হয়নি। শ্রীলঙ্কার তো পূর্ণ শক্তির দল নয়। এটা একটু কষ্ট পেয়েছি যে, আমাদের তো অনেক শক্তিশালী দলই ছিল, সেখানে আমরা ভালো করিনি। এটা আমাদের খারাপ লাগারই ব্যাপার।'
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি