চালের বস্তায় লুকিয়ে ফেন্সিডিল পরিবহন, ঢাকায় গ্রেফতার ১
রাজধানীর দারুস সালাম এলাকায় চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ফেন্সিডিল পরিবহনের সময় মো. ইমরান খান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ী এলাকার মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে SP Golden Line নামের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি চালানো হয়। এ সময় চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
এ ছাড়া অভিযান থেকে ৪৫ কেজি চাল, একটি বাসের টিকিট এবং একটি মোবাইল টাচ সেট জব্দ করা হয়েছে।
গ্রেফতার ইমরান খানের বাড়ি যশোরের মনিরামপুর থানার লাউড়ি এলাকায়। তার বাবা মৃত মোবাচ্ছের হোসেন এবং মা মোছা. নুরুন্নাহার বেগম। তিনি বর্তমানে ঢাকার গুলশান থানা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১৪(গ) ধারায় দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদকের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি