ফেনীতে সড়ক দুর্ঘটনায় এসআরবি-৭-এর ওয়ারেন্ট অফিসার নিহত
ফেনীর সদর থানাধীন ফতেপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এসআরবি-৭, চট্টগ্রামের ফেনী ক্যাম্পে কর্মরত ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীর (সেনা) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকও আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ফেনী সদর থানার ফতেপুর সাকিনস্থ স্টার লাইন ফুয়েল পাম্পের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে চেকপোস্ট স্থাপন করে দায়িত্ব পালন করছিল। এ সময় একটি ট্রাক বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে এগিয়ে এসে সেখানে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিএডি মুহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় টহল কমান্ডার ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীর গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রাকের চালকও আহত হন। পরে আহতদের দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১টার দিকে ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন। ট্রাকের চালক বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মরহুম ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীরের বিজেও নম্বর ৬৭৩৩৮। তিনি বিবাহিত ছিলেন এবং পাঁচ ছেলে সন্তানের জনক। তাঁর স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মনাটিয়া গ্রামে। তাঁর মাতৃ ইউনিট ১৪ বীর, যশোর সেনানিবাস।
কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি