ATN
শিরোনাম
  •  

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জন উদ্ধার

         
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জন উদ্ধার

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জন উদ্ধার

গাজীপুরে একটি মেট্রিক্স গার্মেন্টসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ পর্যন্ত ওই ভবনে আটকে থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটে গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার এক মিনিটের মধ্যে, দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থল সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছান।

পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ