ATN
শিরোনাম
  •  

এক কোটির মাইলফলকে সিএমভির ইউটিউব চ্যানেল

         
এক কোটির মাইলফলকে সিএমভির ইউটিউব চ্যানেল

এক কোটির মাইলফলকে সিএমভির ইউটিউব চ্যানেল

দেশের নাট্যাঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ মিলিয়ন বা এক কোটি ছাড়িয়েছে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ডায়মন্ড প্লে বাটন ও সনদপত্র পেয়েছে সিএমভি।

সিএমভির দাবি, শুধুমাত্র নাটকভিত্তিক চ্যানেল হিসেবে বাংলাদেশে তারাই প্রথম এক কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। এ সাফল্যে আনন্দ ও আবেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।

দেশের গানের প্রচলিত বাজারে পরিবর্তন আসায় সাম্প্রতিক সময়ে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক ও অন্যান্য অডিওভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণে বেশি মনোযোগী হয়েছে। সেই ধারাবাহিকতায় বছরজুড়ে বড় আয়োজনের নাটক নির্মাণ করে আসছে সিএমভি। দর্শকদের মধ্যেও এসব কনটেন্টের ব্যাপক সাড়া রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই অর্জন আমাদের একার নয়; এটি আমাদের সঙ্গে পথচলা প্রতিটি শিল্পী, নির্মাতা, লেখক, পরিচালক, কলাকুশলী, সাংবাদিক, নাটক ও সংগীতের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের অর্জন। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি। তারা আমাদের কনটেন্ট দেখেছেন, শুনেছেন, সমালোচনা করেছেন, তারপরও পাশে থেকেছেন, ভালোবাসা জানিয়েছেন।’

পরিবর্তিত সময়েও মানসম্পন্ন কনটেন্ট বানিয়ে যাওয়ার প্রসঙ্গে এ প্রযোজক বলেন, ‘সময় বদলেছে, চ্যালেঞ্জ এসেছে, তবু মানসম্পন্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে আমরা ক্লান্তি বোধ করিনি, আগ্রহ হারাইনি। কারণ আমরা মনে করি দর্শকই আমাদের বড় শক্তি এবং আমরা কখনো তাদের ঠকাতে চাইনি। আমরা আশা করি, ভবিষ্যতেও সিএমভির প্রতি তাদের এই সমর্থন অটুট থাকবে।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ