জেসন সঞ্জয়ের অভিষেক সিনেমা ‘সিগমা’, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
রূপালী পর্দায় বাবার রাজত্ব দীর্ঘদিনের। তবে ছেলে হাঁটলেন ভিন্ন পথে, দাঁড়ালেন ক্যামেরার পেছনে। বলা হচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের কথা। দীর্ঘদিন ধরেই তার পরিচালনায় আসার চর্চা চলছিল বিনোদনপাড়ায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেসন পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’। তবে অভিষেক সিনেমাতেই দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ নির্মাতা।
‘সিগমা’ মূলত একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। মুক্তির পরপরই সামাজিক মাধ্যমগুলোতে সিনেমাটি নিয়ে দর্শকদের নানা মন্তব্য চোখে পড়ছে।
একাংশের দর্শকের কাছে সিনেমাটি নিখাদ বিনোদনের প্যাকেজ। বিশেষ করে সন্দীপ কিষানের পর্দা উপস্থিতি, অ্যাকশন দৃশ্য এবং ইন্টারভ্যালের দৃশ্য প্রশংসা পেয়েছে। কেউ কেউ মনে করছেন, অ্যাকশন ও বিনোদনের উপাদানে ভরপুর হওয়ায় ‘সিগমা’ প্রেক্ষাগৃহে উপভোগ করার মতো একটি সিনেমা।
তবে সিনেমাটিকে ঘিরে সমালোচনাও কম নয়। দর্শকদের একটি অংশের অভিযোগ, চিত্রনাট্য ও চরিত্রায়নে নতুনত্বের ঘাটতি রয়েছে। তাদের মতে, ইন্টারভ্যাল ও কয়েকটি দৃশ্য ছাড়া সিনেমাটিতে উল্লেখযোগ্য উপাদান খুব বেশি নেই। নবাগত পরিচালক হিসেবে জেসনের নির্মাণশৈলীতে সম্ভাবনা থাকলেও চিত্রনাট্যকে কেউ কেউ গতানুগতিক ও পুরোনো ধাঁচের বলে মন্তব্য করেছেন।
এদিকে কমলা সিনেমাসে ফার্স্ট ডে ফার্স্ট শো (এফডিএফএস) চলাকালীন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেসনকে সমর্থন জানাতে তার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। বড় পর্দায় থালাপতি বিজয়ের ছবি দেখে এদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ জেসন। এক অনুরাগী উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, বর্তমান রাজনৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি হয়তো ব্যস্ত, তবে তার আশীর্বাদ ঠিকই প্রেক্ষাগৃহজুড়ে ছড়িয়ে আছে।
লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত ইউ/এ (U/A) সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কৃষ্ণন বসন্ত।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি