ATN
শিরোনাম
  •  

তানিম নূরের নতুন গোয়েন্দা সিনেমা ‘মজনু এন্টারপ্রাইজ’, মুক্তি ২০২৭ সালে

         
তানিম নূরের নতুন গোয়েন্দা সিনেমা ‘মজনু এন্টারপ্রাইজ’, মুক্তি ২০২৭ সালে

তানিম নূরের নতুন গোয়েন্দা সিনেমা ‘মজনু এন্টারপ্রাইজ’, মুক্তি ২০২৭ সালে

বরাবরই একটু অন্য পথে হাঁটেন নির্মাতা তানিম নূর। গতানুগতিক ধারার গল্পের বাইরে গিয়ে চলচ্চিত্রে তুলে আনেন ভিন্ন কিছু। তাই দর্শকদের কাছে তানিম নূরের চলচ্চিত্র মানেই বাড়তি কৌতূহল; উন্মাদনা। এবার মিলল জনপ্রিয় এই নির্মাতার নতুন সিনেমার খবর।

ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়ে গোয়েন্দা গল্পে বাজিমাত করেছিলেন তানিম নূর। এবার ওটিটি মাধ্যম ছেড়ে বড় পর্দার দর্শকের জন্য নতুন গোয়েন্দা চলচ্চিত্র নিয়ে আসছেন তিনি। তার নামও চূড়ান্ত। নাম ‘মজনু এন্টারপ্রাইজ’।

তানিম নূর বলেন, “আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে গল্প তৈরির কাজ চলছে, তবে কাস্ট এখনো ঠিক হয়নি। তাই কিছু বলতে চাচ্ছি না। এটি বড় পর্দার জন্য সম্পূর্ণ চলচ্চিত্র আকারে আসবে।”

তানিম নূরের নতুন এই সিনেমাটি গোয়েন্দা ঘরানার হলেও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ফলে সিনেমাটির চরিত্র, গল্পের প্রেক্ষাপট কিংবা অভিনয়শিল্পীদের নিয়ে আপাতত রয়েছে রহস্য।

‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভূলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সাই-ফাই হরর সিনেমা নিয়েও কাজ করছেন তানিম নূর। ফলে ২০২৭ সালে তার একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু নির্মাণ নয়, সিনেমাগুলোর প্রযোজনাও করেন তিনি। এখনও কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে— ঢাকা পোস্টকে এ কথাও জানান তানিম নূর।

ফলে, নতুন বছরজুড়ে তানিম নূরের যে একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে আসবে; তাতেও একরকম সিলমোহর দিলেন এই নির্মাতা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ