প্রথম দিনেই শতকোটি ছোঁয়ার পথে ‘দৃশ্যম ৩’, অজয়ের ক্যারিয়ারে বড় ওপেনিং
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উল্লেখযোগ্য আয় করেছে।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৬.৭৫ কোটি রুপি। দেশটির বাজারে গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজারের প্রায় ১৫ কোটি রুপি যোগ হয়ে প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ৯৫.১০ কোটি রুপি।
এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমা ‘দৃশ্যম’ উদ্বোধনী দিনে ৫.৮৫ কোটি এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রায় ১৫.৩৮ কোটি রুপি নিট আয় করেছিল। শুধু আগের দুই কিস্তিকে পেছনে ফেলা নয়, এই ঐতিহাসিক ওপেনিংয়ের মাধ্যমে অজয় দেবগন নিজের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্যের দেখা পেয়েছেন।
পর্দায় বিজয় সালগাঁওকরের উপস্থিতি মানেই যেন টানটান উত্তেজনা আর বুদ্ধির মারপ্যাঁচ। পরিবারের নিরাপত্তা রক্ষায় তার বুনে যাওয়া রহস্যের জাল বরাবরই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। সেই ধারাবাহিকতা বজায় রেখে আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজিটির শেষ ও তৃতীয় কিস্তি নির্মাণ করলেন অভিষেক পাঠক। মুখ্য চরিত্রে অজয় দেবগনের পাশাপাশি মীরা দেশমুখ চরিত্রে তাবু এবং এসপি রাজবীর সিংয়ের চরিত্রে জয়দীপ অহলাওয়াতের অনবদ্য অভিনয়ে জমজমাট রূপ নিয়েছে সিনেমাটি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি