দেব-শুভশ্রীর কেমিস্ট্রি নিয়ে সরব নেটদুনিয়া, ‘প্রাক্তন’ প্রসঙ্গে কটাক্ষে ভরে গেল কমেন্ট বক্স
আসন্ন পুজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এই জুটির উপস্থিতি ও নাচ-গান অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করে।
ইভেন্টে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী সেজেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে। তবে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’-র এই পোশাক। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।
তবে পোশাকের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে দেব ও শুভশ্রীর পুরোনো সম্পর্ককে ঘিরে। শুভশ্রী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার অনুষ্ঠানের ছবি শেয়ার করার পর কমেন্ট বক্সে নেটিজেনদের একাংশ পুরোনো প্রেমের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেন।
২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমা থেকে দেব-শুভশ্রীর সম্পর্কের শুরু। পরবর্তী সময়ে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত এবং দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা প্রকাশ্যে রয়েছে।
এই বর্তমান সমীকরণের কথা উল্লেখ করেই অনেকে রসিকতা ও কটাক্ষ করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’ আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে প্রশ্ন করেছেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’
কমেন্ট বক্সে এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’। শুভশ্রীকে খোঁচা দিয়ে আরেকজন মন্তব্য করেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’। অন্য এক ভক্ত লিখেছেন, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা’। আবার অনেকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল’। ‘দেশু ৭’ সিনেমার প্রচারে দেব-শুভশ্রী। ছবি- ফেসবুক।
উল্লেখ্য, ‘দেশু ৭’ দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি