ATN
শিরোনাম
  •  

মহেশপুরে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

         
মহেশপুরে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

মহেশপুরে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর আর বাড়িতে ফেরেনি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন জিহাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

জিহাদের বাবা দেলোয়ার হোসেন বলেন, রাতে খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয় আমার ছেলে জিহাদ। সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন খেতের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ড্রাগন বাগানে দেওয়া বৈদ্যুতিক লাইনের বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ