দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় শুধু ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১,২২১ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এটিএন নিউজ/মা.ই.স