ATN
শিরোনাম
  •  

শাকিব-হিমেলের নতুন প্রেমের গল্প ‘মহব্বত’, মুক্তি কোরবানির ঈদে

         
শাকিব-হিমেলের নতুন প্রেমের গল্প ‘মহব্বত’, মুক্তি কোরবানির ঈদে

শাকিব-হিমেলের নতুন প্রেমের গল্প ‘মহব্বত’, মুক্তি কোরবানির ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’, সবখানেই তার ‘হিংস্র’ উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে গায়ক চরিত্রেও মুগ্ধ করেছেন অভিনেতা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার। পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন, আর তার হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা রয়েছে সিনেমার নাম ‘মহব্বত’।

সিনেমাটির নায়ক হিসেবে শাকিব খানের নাম আগেই জানা গেলেও নায়িকার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সিনেমাটির নাম ঘোষণার সঙ্গে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”

‘মহব্বত’ দিয়ে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর আবারও হিমেল আশরাফের পরিচালনায় অভিনয় করছেন শাকিব খান। এর আগে এই জুটির ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরবর্তী সময়ে ‘রাজকুমার’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো ‘মহব্বত’ সিনেমাটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। ফলে নির্মাতা হিমেল আশরাফ, অভিনেতা শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনানের ত্রয়ী আবারও নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন।

অ্যাকশনধর্মী চরিত্রের পর এবার প্রেমের গল্পে শাকিব খানকে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। সিনেমাটির নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পী, গল্প এবং শুটিংসংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ