ছয় দিনেই কোটি ভিউ, খায়রুল-সাদনিমার ‘তোমার ঠিকানায়’ ঘিরে দর্শকের উচ্ছ্বাস
পর্দায় নতুন জুটির রসায়ন যখন দর্শককে টানে, তখন সেই কাজ নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে তেমনই নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান।
দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। গত ২৪ সেপ্টেম্বর ‘হিয়া এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তাদের নতুন নাটক ‘তোমার ঠিকানায়’। প্রকাশের মাত্র ছয় দিনের মাথায় নাটকটি এক কোটি (১০ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে।
নাটকটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। ইউটিউবের মন্তব্যের ঘরে অনেক দর্শক গল্প, সংলাপ, অভিনয় ও শেষ দৃশ্যের প্রশংসা করেছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যেও নাটকটি নিয়ে আগ্রহ দেখা গেছে।
এক ভারতীয় দর্শক মন্তব্য করেছেন, বাংলাদেশের নাটকে পারিবারিক সম্পর্ক ও সংসার টিকিয়ে রাখার বিষয়টি যেভাবে তুলে ধরা হয়, তা তার ভালো লেগেছে। অন্যদিকে আরেক দর্শক নাটকের শেষ দৃশ্য দেখে আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন।
দর্শকদের মন্তব্যে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের জুটির রসায়নের বিষয়টিও উঠে এসেছে। নতুন এই জুটির অভিনয় দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অনেকে।
পারিবারিক আবহে নির্মিত ‘তোমার ঠিকানায়’ নাটকটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ।
নাটকটিতে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া ও মুক্তা চৌধুরীসহ আরও অনেকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি