ATN
শিরোনাম
  •  

বনানী ডিওএইচএস-এর সামনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে

         
বনানী ডিওএইচএস-এর সামনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে

বনানী ডিওএইচএস-এর সামনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে

আজ ১ অক্টোবর ৬.২০ ঘটিকায় কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বনানী ডিওএইচএস-এর সামনে লাইনচ্যুত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

ট্রেনের পেছন দিক থেকে ৪র্থ বগিটি লাইনচ্যুত হয়ে বনানী এমপি চেকপোস্ট ও ডিওএইচএস-এর মধ্যবর্তী স্থানে সীমানাপ্রাচীরের বাইরে পড়ে যায়। একই সময়ে ট্রেনের সামনের অংশ ডিওএইচএস গেটের সম্মুখে অবস্থান করায় সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রেনের সামনের অংশটি সরিয়ে নিলে ডিওএইচএস গেট দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উক্ত ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার কারণে কমলাপুর রেলস্টেশন থেকে দেশের অন্যান্য গন্তব্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ