ATN
শিরোনাম
  •  

ছাগলনাইয়ায় ভাই হত্যা মামলার আসামি রেজাউলসহ দুইজন গ্রেপ্তার

         
ছাগলনাইয়ায় ভাই হত্যা মামলার আসামি রেজাউলসহ দুইজন গ্রেপ্তার

ছাগলনাইয়ায় ভাই হত্যা মামলার আসামি রেজাউলসহ দুইজন গ্রেপ্তার

ফেনীতে আপন ভাইকে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি রেজাউল করিম প্রকাশ মিয়া (৫০) ও তার স্ত্রী আমেনা বেগম (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম জানতে পারে, ফেনী জেলার ছাগলনাইয়া থানার মামলা নং-২২, তারিখ ২৯ নভেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ মামলার এজাহারনামীয় ২ ও ৩ নম্বর আসামি ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন।

এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৫৫ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় আসামি রেজাউল করিম প্রকাশ মিয়া (৫০), পিতা—মৃত হাসেম ভূইয়া এবং তার স্ত্রী আমেনা বেগম (৪০), স্বামী—রেজাউল করিম প্রকাশ মিয়া, উভয় সাং—পশ্চিম জয়পুর, থানা—ছাগলনাইয়া, জেলা—ফেনীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ