ATN
শিরোনাম
  •  

ফেনীর পথে প্রধানমন্ত্রী, থাকছে দিনব্যাপী একাধিক কর্মসূচি

         
ফেনীর পথে প্রধানমন্ত্রী, থাকছে দিনব্যাপী একাধিক কর্মসূচি

ফেনীর পথে প্রধানমন্ত্রী, থাকছে দিনব্যাপী একাধিক কর্মসূচি

ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করে।

ফেনীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের’ উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

এছাড়া দুপুরে ফুলগাজী ডাক বাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ